নারায়ণগঞ্জ ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু আজ। এবার ভর্তিতে আসন আছে ২৫ লাখের মত। যা পাস করা শিক্ষার্থীদের চেয়ে সাড়ে ৭ লাখ বেশি। কলেজে ভর্তিতে কোন আসন সংকট হবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ শিক্ষার্থী।

তিনধাপে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করতে পারবেন। প্রথমধাপে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর। ২য় পর্যায়ে ৯ এবং ১০ জানুয়ারি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশ ১২ জানুয়ারি। ৩য় পর্যায়ে আবেদন ১৬ জানুয়ারি। আর ফল প্রকাশ হবে ১৮ জানুয়ারি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবার রাজধানীতে কলেজে ভর্তি ফি বাংলা মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন শহরে ৩ হাজার টাকা, জেলা শহরে ২ হাজার টাকা , উপজেলায় দেড় হাজার টাকা।

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থী ভর্তির সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হওয়ায় এটি পুরোপুরিভাবে স্বচ্ছ হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের উপর চাপও অনেক কমে গেছে।

এদিকে কলেজে ভর্তিতে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা কেউ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

আপডেট সময় : ০৬:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২