নারায়ণগঞ্জ ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা মুখার্জি!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বলিউডেও নাম কামিয়েছেন। ওয়েব প্ল্যাটফর্মের জাগরণে বেশ কয়েকটি আলোচিত কনটেন্টে দেখা গেছে তাকে। ছক্কা হাঁকিয়েছেন সব প্রজেক্টে। সব মিলে ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

এই সুসময়ের মধ্যেই হঠাৎ খুঁজতে শুরু করলেন পাত্র। বিয়ের জন্য। পাত্র কেমন হবে, সেই চাহিদাও বিস্তারিত জানালেন স্বস্তিকা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিলেন নিজেই!

কেমন পাত্র চান স্বস্তিকা? বললেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।’

এখানেই শেষ নয়, স্বস্তিকার পাত্র হতে হলে আরও একটি গুণ থাকতে হবে। অভিনেত্রীর ভাষ্য, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’

স্বস্তিকার এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের সূত্র একটি ফটোশুট। এক সংবাদমাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করেই ক্যাপশনে জুড়ে দিয়েছেন উল্লেখিত কথাগুলো।

তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচারণা নাকি স্বস্তিকার মনের একান্ত চাওয়া, সেটা রয়ে গেছে ধোঁয়াশায়।

এদিকে শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘করা কাগজ’। নওনীত রঞ্জনের পরিচালনায় এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন রজত কাপুর, আইশানি যাদব প্রমুখ। এছাড়া আসন্ন ডিসেম্বরে স্বস্তিকার ‘কালা’ নামের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সেটি দেখা যাবে নেটফ্লিক্সে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা মুখার্জি!

আপডেট সময় : ০৯:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২