নারায়ণগঞ্জ ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শর্তসাপেক্ষে বিএনপি সমাবেশের অনুমোদন পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-১৬ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। শর্তসাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে। সমাবেশের নামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। বিএনপি নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে। এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তাদের আমরা কখনও নিষেধ করিনি। তারা সারাদেশে মিটিং করছে, সমাবেশ করছে।

সুন্দরবন নেভিগেশন গ্রুপের মালিকানাধীন এমভি সুন্দরবন-১৬ লঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লঞ্চের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, নৌ-পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলামসহ অন্যান্য লঞ্চের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’

‘শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ’

আপডেট সময় : ০২:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২