নারায়ণগঞ্জ ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগে স্থান পেতে মরিয়া হাইব্রিডরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে দৌঁড়ঝাপ। কমিটিতে স্থান পেতে মরিয়া হয়ে উঠেছে হাইব্রিড ও বিতর্কিতরা। রাজপথের লড়াকু সৈনিক থানা স্বেচ্ছাসেবক লীগের পরিক্ষিত ত্যাগী নেতাদের বাদ করে হাইব্রিডরা পদ পদবী পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগ করে আসা নেতাকর্মীদের অবজ্ঞা করে বিতর্কিত হাইব্রিডরা শনিবার (১ অক্টোবর) ১ নং ওয়ার্ডের হীরাঝিল জোড়া ভবন এলাকায় সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা করায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থানা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হলেও নেতৃত্ব দিয়েছেন বহুল বিতর্কিত চাঁদাবাজ হিসেবে পরিচিত সিব্বির আহম্মেদ। অনুষ্ঠান বিষয়ে কিছুই জানেন না থানা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী সাহানারা ইয়াসমিন উপস্থিত থাকলেও দর্শক সারিতে ছিলেন শিমরাইল মোড়ের ফুটপাতের কিছু হকার ও স্থানীয় চোর ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীরা।

বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিতর্কিত শিব্বির আহমেদ।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু বলেন, গত ১৬ সেপ্টেম্বর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠান কারা কেন করেছে এবিষয়ে আমি অবগত নই। থানা ও বিভিন্ন ওয়ার্ডের কোন নেতাকর্মী জানেনা।

থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহিরুল ইসলাম বলেন,এসভা সম্পর্কে কিছুই জানিনা। থানা বা কোন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। কাদের আমন্ত্রনে কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী সাহানারা ইয়াসমিন উপস্থিত হয়েছেন তাও অবগত নই।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার শীর্ষ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান, নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্তি হয়ে পড়ায় নিজের অবস্থান ধরে রাখতে সাবেক সভাপতি জুয়েল হোসেন বিতর্কিত হাইব্রিডদের নিয়ে সভা করেছে। জুয়েলের প্রতি ত্যাগী নেতাকর্মীদের আস্তা না থাকায় তিনি হাইব্রিডদের দলে স্থান করে দিয়ে নিজের অস্থান পাকাপোক্ত করার জন্য মাঠে নেমেছে। ফলে এসভা নিয়ে থানা স্বেচ্ছাসেবক লীগে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগে স্থান পেতে মরিয়া হাইব্রিডরা

আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২