নারায়ণগঞ্জ ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জে কিশোরকে মোবাইল চুরির অপরাধে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পাঠানটুলী পুরান আইলপাড়ার অপবাদ দিয়ে মো. রাসেল মিয়া (১৭) নামে দিনভর আটকে রেখে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে সোহাগ ও রফিকের নামে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনভর নির্যাতনের পর রাসেলকে স্বজনরা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা সন্ধ্যায় পুলিশের বিশেষ সেবা “৯৯৯” এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হত্যাকান্ডের ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাত ৯টার দিকে হাসপাতালে যান। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। নিহত রাসেল মিয়া পাঠানটুলী পুরান আইল পাড়া এলাকার মো. নাসিরের ছেলে। অভিযুক্ত সোহাগ ও রফিক একই এলাকার কাদের ও মৃত আলী আকবর মাদবরের ছেলে। তাদের বয়স ৩০ থেকে ৩২ হবে।
জানাগেছে, নিহত রাসেল মিয়া পাইপ ফিটারের কাজ করত। সে শুক্রবার রাতে বাড়ি ফেরেনি। ভোররাত সাড়ে ৪টার দিকে রাসেলকে মোবাইল চুরির অভিযোগে সোহাগ ও রফিক মারধর করে তাদের হেফাজতে নিয়ে যায়। বিকেল সাড়ে ৫ টার দিকে পাঠানটুলি ঈদগাঁ সংলগ্ন স্থানে রাসেল এর ছোট ভাই রাকিব ভাইকে দেখে দৌড়ে কাছে গেলে রাসেল বমি করা অবস্থায় মাটিতে শুয়ে পড়ে। এবং বলে তাকে সোহাগ ও রফিক প্রচুর মারধর করেছে। রাকিব দ্রæত পরিবারের লোকজন নিয়ে রাসেলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে রাসেলকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে অত্যাচার করে এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ সময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি )মশিউর রহমান জানান, মোবাইল চুরিকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি । এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে কিশোরকে মোবাইল চুরির অপরাধে হত্যা

আপডেট সময় : ০১:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২