নারায়ণগঞ্জ ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো সিদ্ধিরগঞ্জে পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া স্বর্ণ দ্রুততার সাথে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো থানা পুলিশ। ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে অভিনব কায়দায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার পরে দ্রুততার সাথে স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতার করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাজুস নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ। পুর্ণিমা জুয়েলার্সের মালিক রতন দা জানায়, স্বর্ণ চুরি হওয়ার পরেই সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় পুলিশ দ্রুততার সাথে আসামী গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ পাওয়ার পরে (৪ সেপ্টেম্বর) রবিবার রাতে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত জামিল উদ্ধার হওয়া স্বর্ণ আমাদের বুঝিয়ে দিয়েছে। জানা যায়, গত (২১ আগস্ট) রবিবার বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে পূর্ণিমা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল অভিনব কায়দায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারীরা বিষয়টি টের পেয়ে দৌঁড়ে গিয়ে চোর চক্রের সদস্য মাহবুব আলম খোকনকে (৪৩) আটক করে। এসময় অন্য চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোরকে নিয়ে রাতেই ঢাকার সায়দাবাদ এলাকার আবাসিক হোটেল মর্ডান এ অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো সিদ্ধিরগঞ্জে পুলিশ

আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২