নারায়ণগঞ্জ ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

 কাউন্সিলর আনোয়ারের উদ্যোগে সন্ত্রাস মাদক বিরোধী মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের উদ্যোগে শুক্রবার ( ২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় মিজমিজি টেরা মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কাউন্সিলর আনোয়ার ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু, যুবলীগ নেতা মাসদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ১ নং ওয়ার্ডে কিশোরগ্যাং ও মাদকের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। এসব কিশোরগ্যাং চক্র ও মাদক ব্যবসায়ীরা বীরদর্পে অন্যায় অপকর্ম করছে। তাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। তাদের তৎপরতা এতই বেড়েছে যে কয়েকদিন আগে কাউন্সিলর আনোয়ার ইসলামের বাড়ীতেও হামলা চালিয়েছে। এঘটনায় মামলাও হয়েছে। কিন্তু পুলিশ আসামি ধরতে তৎপর হয়নি। আসামিরা উচ্চ আদলত থেকে জামিনে এসে এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে।
আওয়ামী লীগ নেতা হাজী ইয়াছিন মিয়া বলেন, সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হলে কিছুতেই তারা পার পাবেনা। সন্ত্রাস মাদক নির্মূলে প্রশাসনকে সবধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। মাদকের বিরুদ্ধে ১ নং ওয়ার্ডবাসীর প্রতিবাদী হয়ে উঠা অত্যন্ত প্রশংসনীয়।
কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, ১ নং ওয়ার্ডবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে যে লক্ষে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার অবস্থান সবসময় কঠোর থাকবে। ১ নং ওয়ার্ডে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা করতে দেওয়া হবেনা। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকের বিকরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

 কাউন্সিলর আনোয়ারের উদ্যোগে সন্ত্রাস মাদক বিরোধী মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২