নারায়ণগঞ্জ ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে স্কুল শিক্ষিকাকে হত্যাচেষ্টার পর সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল শিক্ষিকাকে হত্যা চেষ্টার পর এ বিষয়ে মামলা করায় তার পরিবারের বিরুদ্ধে আদালতে সাজানো মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লেঙ্গুরদী গ্রামে।

ভুক্তভোগী স্কুল শিক্ষিকা হেলেনা আক্তার জানান, বিবাদী পক্ষ ২৫ আগষ্ট নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি সড়ক দূর্ঘটনায় আহত রোগীকে মারপিটে আহত উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেছেন। এ ব্যাপারে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই লেঙ্গুরদী গ্রামের বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার (২৫) কে মাদক ব্যবসায়ি  রুহুল আমিন ওরফে পিচ্ছি রুহুল, আলআমিন ওরফে বুলেট ও এবাদ সহ স্থানীয় একদল মাদক ব্যবসায়ি ও মাদকসেবি কুপিয়ে জখম করে। মূমুর্ষূূ অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

ওই মামলাকে প্রতিহত করার জন্য মামলার ১ নম্বর আসামী নুরুল ইসলাম বাদী হয়ে ১১ আগষ্ট বিজ্ঞ নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী, ৪ নং আদালতে আহত হেলেনার পরিবার বর্গকে আসামী করে একটি সাজানো মামলা দয়ের করেন। ওই মামলায় ৮ জুলাই নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত নুরুলইসলামের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ২৫ জুলাই প্রদত্ত একটি টিকিট  ও চিকিৎসাপত্র ব্যবহার করে ২৫ জুলাইয়ের একটি মিথ্যা ঘটনা সাজিয়ে মামলাটি দায়ের করেছেন বলে দাবী করছেন আহত স্কুল শিক্ষিকা হেলেনা আক্তার।

মামলাটি ডিবি তদন্ত করছে। ভুক্তভোগি স্কুল শিক্ষিকা হেলেনা আক্তার দুটি মামলারই সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার দাবী করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে স্কুল শিক্ষিকাকে হত্যাচেষ্টার পর সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

আপডেট সময় : ০৭:১৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২