নারায়ণগঞ্জ ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

রওশন এরশাদ কে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে
অনলাইন ডেক্স ঃ  থাইল্যান্ডে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী ২৬ নভেম্বর পার্টির দশম কাউন্সিল আহ্বান করেছেন তিনি। বুধবার (৩১ আগস্ট) এই কমিটি ঘোষণা করেন তিনি।
বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
রওশনের এই আহ্বায়ক কমিটিতে গোলাম মসীহকে সদস্য সচিব করা হয়েছে।
গত নবম জাতীয় কাউন্সিলে হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হন। আর পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন রওশন এরশাদ।
রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বর্তমানে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্ন এমপি এবং সালমা ইসলামকে। তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ে দেশব্যাপী নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

রওশন এরশাদ কে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা

আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২