নারায়ণগঞ্জ ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় বিষ্ফোরক আইনে মামালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলমগীর মেম্বারসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিষ্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনার সময় আহত ওই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নবী হোসেন বাদী হয়ে শুক্রবার (১৯আগষ্ট) রাতে মামলাটি দায়ের করেন।

ঘটনার বিবরণে এলাকাবাসি জানায়, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীর এবং ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আঃ রশিদের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গত তিন দিন ধনে মহড়া চলছিল। ফলে তিন দিন ধরে জাঙ্গালিয়া বাজারের দোকানীরা দোকানপাট খুলতে পারিছিল না এবং এলাকাবাসি কোন কেনা কাটা করতে পারছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম,ও নানা প্রকার ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় ৪ মহিলা সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে  অভিযোগকারী নবীহোসেন (৫৫) ও ছিলেন। তিনি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এবং ককটেল বিষ্ফোরণের কারণে আহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন। তিনি এখন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলাটি শুক্রবার রাতেই রুজু করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় বিষ্ফোরক আইনে মামালা

আপডেট সময় : ০৯:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২