নারায়ণগঞ্জ ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে উপজেলা চেয়ারম্যানের অবৈধ গরুর হাট, জানতে চাইলে সাংবাদিককে হুমকী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জের আড়াইহাজারে উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার মাদরাসা মাঠে অবৈধ পশুর হাট বসিয়েছেন। কোন প্রকার পূর্বানুমুতি ছাড়াই উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী মাদ্রাসা মাঠে স্থায়ী ভাবে প্রতি বৃহষ্পতিবার পশুর হাট বসাচ্ছিলেন তিনি। সেই মোতাবেক এখনো বসছে সেই হাট। বৃহষ্পতিবার (১৮ আগষ্ট) সরেজমিনে গিয়ে এ রকম চিত্রই দেখা গেছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহকালে উপজেলা উপজেলার চেয়ারম্যান তথ্যসংগ্রহকারী সাংবাদিককে ফোন করে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নিবেন বলে হুমকী দেন।

কদমতলী মাদ্রাসার প্রিন্সিপাল পরিচয়দানকারী মনির হোসেনের সঙ্গে তার মুঠোফোনে (০১৯৬৬০২৬৬৫০) যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যান হেলো সরকার জানেন।

এর সামান্য সময় পরেই রোকনউদ্দিন গার্লস কলেজের প্রভাষক রুহুল আমিন রতন তার তার ব্যবহৃত মুঠো ফোন নম্বর ০১৮১৯৪৪৩৬৯৯ থেকে কল দিয়ে যায়াযায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানাকে বলেন যে, আপনি উপজেলা চেয়ারম্যনের সাথে কথা বলেন। তখন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার ফোন ধরেই কথা বলার কোন সুযোগ না দিয়ে ইচ্ছামত অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন এবং তিনি বলেন, আমি হ্যালো সরকার, আমি কি করতে পারি জানিস? তিনি সাংবাদিকদেরকে দেখে নিবেন বলে হুমকী প্রদান করেন।

বিষয়টি নিয়ে উপজলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এ গরুর হাটের ব্যাপারে এখনো পর্যন্ত সরকারী ভাবে লিখিত কোন অনুমতি নাই।

এ ব্যাপারে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্যরা তাৎক্ষণিক ভাবে জরুরী সভা ডেকে এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে উপজেলা চেয়ারম্যানের অবৈধ গরুর হাট, জানতে চাইলে সাংবাদিককে হুমকী

আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২