নারায়ণগঞ্জ ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে ৭ তলা থেকে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ৪০৪ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি দশতলা ভবনের ৭ তলা থেকে লিফটের অংশ দিয়ে পড়ে ঘটনাস্থলেই ফাহিম (১৪) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহায়তার মিথ্যা আশ্বাস দিয়ে লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ঠিকাদারের লোকজন। ভবনটিতে নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করার অভিযোগ স্থানীয়দের। নিহত ফাহিম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মো: মনিরের ছেলে। সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাগলাবাড়ী এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। ভবনটির মালিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আমিনুলসহ ১৮ জন। নির্মাণ কাজ করছেন ঠিকাদার মো: ইকবাল হোসনের মালিকানাধীন ইমন কন্ট্রাকশন প্রতিষ্ঠান। ঘটনার পর পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহযোগীতার প্রলোভন দেখিয়ে লাশ নিজ বাড়ীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালায় ভবন মালিক ও ঠিকাদারের লোকজন। খবর পেয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক নিহতের ভাড়া বাড়ীতে গিয়ে এভাবে লাশ নিতে নিষেধ করেন। অনেক দেনদরবারের পর নিহতের পিতার কোন অভিযোগ নেই নিশ্চিত হওয়ার আইনী প্রক্রিয়া শেষ করে বিকেলে লাশ নিয়ে যাওয়া হয়। ঠিকদার ইকবাল হোসেন বলেন, সিমেন্টসহ বিভিন্ন রাবিশ পরিস্কার করে লিফটের অংশ দিয়ে নিচে ফেলার সময় ফাহিম পা পসকে নিচে পড়ে মারা গেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হবে। তবে শ্রমিকের মৃত্যুতে ভবন মালিন কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে।
😆
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

সিদ্ধিরগঞ্জে ৭ তলা থেকে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২