নারায়ণগঞ্জ ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

হেলিকপ্টার দুর্ঘটনায় র‍্যাবের এয়ার উইং পরিচালক মারা গেছেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণকালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েন র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। পরে তাকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে ৫ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। গত ৬ আগস্ট তার মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার করা হয়। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে র‌্যাব জানায়, তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারাল। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

হেলিকপ্টার দুর্ঘটনায় র‍্যাবের এয়ার উইং পরিচালক মারা গেছেন

আপডেট সময় : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২