নারায়ণগঞ্জ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

বিশনন্দি ফেরিঘাটে সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল বিশনন্দি ফেরিঘাটে। ঘড়ির কাটায় সময় তখন ১২ টা ২০ মিনিট। র‌্যাব-১১ এর একটি টীম তখন আড়াইহাজার থানা এলাকায় টহল দিচ্ছিল। গোপন সূত্রে খবর আসে বিশনন্দি ফেরিঘাটে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। দুপুর পৌণে ১ টায় র‌্যাবের টহল টিম বিশনন্দি ফেরিঘাটে পৌঁছায়। এ সময় র‌্যাব দেখে কতিপয় লোক দৌড়ে পালানোর সময় ৩ জন ধরা পড়ে। তাদের দেহ ও সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাসী করে মোট সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব-১১ সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।

বিপুল পরিমাণ গাঁজাসহ ধৃত তিন মাদক বিক্রেতা হল, ঢাকার কদমতলীর আশিক (২৫), বি-বাড়িয়ার কসবার নোয়াগাঁও এর কাজল (২৪) ও বি-বাড়িয়ার বিজয়নগরের কল্যাণপুরের গাজিউর রহমান (৩৫)। র‌্যাব সদস্যরা তল্লাসী করে আশিক এর সাথে থাকা ট্রাভেল ব্যাগ থেকে বাদামী রং এর কসটেপ দিয়ে মোড়ানো একটি গাঁজার বান্ডেল পায়। ওই বান্ডেলে ৬ কেজি গাঁজা মিলেছে। কাজলের কাধে ঝোলানো ট্রাভেল ব্যাগ থেকে বাদামী রং এর কসটেপ মোড়ানো ২টি গাঁজার বান্ডেল থেকে মিলে ৪ কেজি গাঁজা। গাজীউর রহমানের ট্রাভেল ব্যাগ থেকে ১ টি বান্ডেলে মিলে সাড়ে ৬ কেজি গাঁজা। তিনজনের কাছ থেকে মোট সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দুপুর দেড়টা নাগাদ বিশনন্দি ফেরিঘাটের রিপন স্টোরের সামনে কাঁচা রাস্তার উপর গাঁজা জব্দ করে র‌্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা পেশাদার মাদক বিক্রেতা। দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে শুক্রবার রাতে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

বিশনন্দি ফেরিঘাটে সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২