নারায়ণগঞ্জ ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে অবৈধ মেলার সর্দার মানিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধ মেলা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তারের আদলাত বুধবার (১৮ মে) বিকেল ৫ টায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মেলাটি ভেঙ্গে দেন। এসময় ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যায় মেলার আয়োজক ও সর্দার মানিক। মেলা ভেঙ্গে দেওয়ায় জেলা প্রশাসন ও ম্যাজিস্ট্রেটকে সাধুবাদ জানিয়েছেন স্থানীরা।
জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের রসুলবাগ আদর্শনগর এলাকায় মানিক নামে এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালী মহলকে হাত করে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসায়। গত শনিবার থেকে শুরু হয় মেলা। সোমবার রাত ৮ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মেলার শেল্টার দাতা স্থানীয় সন্ত্রাসীরা ওই এলাকার আবুল হোসেনের ছেলে সুজনকে (২২) মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ হলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ জানায় আহত সুজনের মা।
স্থানীয়দের অভিযোগ, বিনোদনের নামে মেলা বসানো হলেও মূলত মাদক ও সন্ধ্যার পড়ে চালানো হত জুয়ার আসর। মাইকে উচ্চস্বরে বাজানো হত অশ্লীল গানবাজনা। কিশোরগ্যাং সদস্য ও বখাটেদের উপদ্রুপে বিব্রত অবস্থায় পড়তে হত মেলায় আগত নারীদের। মেলার বিষয়ে স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও নিরব ছিল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সংবাদ প্রকাশের পর মেলার সর্দার মানিক দাম্ভিকতার সাথে বলে বেড়ায় পুলিশ ঠিক থাকলে পত্রিকায় লিখলে কিছু হয়না।
সিদ্ধিরগঞ্জের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার বলেন, জেলা প্রশাসন থেকে মেলার কোন অনুমতি দেওয়া হয়নি। অবৈধ ভাবে মেলাটি বসানো হয়েছে। অভিযানের সময় মেলার আয়োজকদের পাওয়া যায়নি। অনুমতি না থাকায় মেলা ভেঙ্গে দেওয়া হয়েছে। যদি আবার বসানো হয় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে অবৈধ মেলার সর্দার মানিক

আপডেট সময় : ০১:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২