নারায়ণগঞ্জ ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশী হান্টার কলেজের ছাত্রী জিনাত হোসেন (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বৃত্তরা। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত ৯ টায় এ ঘটনা ঘটে। কলেজ থেকে বাসায় ফেরার পথে ট্রেন স্টেশনে মর্মান্তিক মৃত্যু ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মরদেহ হস্তান্তরের বৈঠক চলছে। নিহত কলেজ ছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। নিহত জিনাত বাবামাসহ নিউইয়র্কের ব্রুকলিনে 8th এভিনিউতে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন।

নিহত জিনাত হোসেনের খালু বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক জানান, নিহত জিনাত ২০১৫ সালে বাবা মা’র সাথে নিউইয়র্কে আসে।তার বাবা আমির হোসেনের ঢাকার ঠাটারি বাজারে ঔষধ ব্যবসা ছিলো। আমির হোসেনের এক ছেলে এক মেয়ে। ছেলে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র‍্যাজুয়েশন করছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরা। শোক ও বিক্ষোব্ধ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি। পুলিশ বলছে ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ছিটকে পড়ে ট্রেনে লাইনে কাটা পড়ে মৃত্যু হয়।

তদন্ত চলছে। তদন্ত শেষে লাশ হস্তান্তর ও বিস্তারিত জানা যাবে। ডাঃ এনামুল হক বলেন, পুলিশ বলছে ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কিভাবে ইউটিকা ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেলো তা বুঝা যাচ্ছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২