নারায়ণগঞ্জ ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে র‌্যাবের হাতে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় বুধবার সকালে উদ্ধারকৃত গাঁজা, এ কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দুইটি মোবাইল ফোন জব্দ দেখিয়ে র‌্যাবের ডিএডি আবু বকর সিদ্দিক বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশনন্দী অঞ্চিলিক মহাসড়কের উপজেলার কড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণপুর এলাকার আকরাম হোসেন ও একই এলাকার আল আমিন হোসেন।পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার ত্রিশ লাখ টাকা।

র‌্যাবের সহকারি পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা উভয়ই ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে প্রাইভেটকারযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীরা অত্যন্ত ধূর্ততার সাথে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক পরিবহন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে র‌্যাবের হাতে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২