নারায়ণগঞ্জ ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা নান্নু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইউনুসের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

ডাকাতি, বিস্ফোরক ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নান্নু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউনুস ডাকাতকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজমের ( এটিইউ) ইউনিট। সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিকদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি। ওই রাতেই ইউনুছ আলীকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এন্টি টেরিজম ইউনিটের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইউনুস উপজেলা ব্রাহ্মন্দী গ্রামের আবুল বাশার বাদশা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ইউনুস আন্তজেলা ডাকাত দলের সদস্য। সে আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে মানুষের রাতের ঘুম কেড়ে নিত। ২০০০ সালের ২১ মে স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু বাড়িতে ডাকাতি করতে যায়। ওই সময় নান্নুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। এ ব্যাপরে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়েয়ের (মামলা নং ২৬ তারিখ ২১-৫-২০০০) পর তার যাবজ্জীবন সাজা হলে সে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে সে ফতুল্লা এলাকায় নাম পরিবর্তন করে ইউসুফ নাম ধারণ করে অটো চালাতে থাকে। মাঝে মাঝে এলাকায় এসে ডাকাতি করে পালিয়ে যেত। এন্টি টেরিজম ইউনিটের একটি চৌকস দল মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, হত্যা, বিস্ফোরক, প্রতারণাসহ ছয়টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা নান্নু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইউনুসের

আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২