নারায়ণগঞ্জ ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লুটেরাদের স্বার্থে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৪২ বার পড়া হয়েছে

সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি আবারো বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন।

তারা বলেন, সরকার নানা উদ্যোগ গ্রহণ করেও সয়াবিনের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। এতে স্পষ্ট সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি। সিন্ডিকেটদের কাছে সরকার অসহায়। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভোজ্যতেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি করছে।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন করোনায় জনজীবন বিপর্যস্থ, বেকারত্ব, দারিদ্রতা বৃদ্ধি পেলেও সরকারী দলের নেতা আর লুটেরা গোষ্ঠীর লুটপাট অব্যাহত রয়েছে। এর মধ্যেই চলছে সরকারের মূল্যবৃদ্ধির আগ্রাসন। চাল-ডাল, ভোজ্য তেল, চিনি, আদা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিসহ করে তুলেছে।

তারা বলেন, সরকারের বোঝা উচিত, কোনো লুটেরা ব্যবসায়ারী কখনও সাধারণ মানুষের কথা ভাবেন না। তারা চলেন লোভ ও লাভের নীতিতে। দেশি-বিদেশি কোম্পানি একচেটিয়াভাবে ভোজ্যতেল আমদানির পর রিফাইন করে বাজারে বিক্রি করছেন। ভোজ্যতেল সিন্ডিকেট সরকারের দুর্নীতিবাজদের সমর্থন নিয়ে তেলের মূল্য বৃদ্ধি করেই চলেছেন। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা জনগণের পক্ষে থাকবে নাকি লুটেরা ব্যবসায়ীদের পক্ষ নেবে।

নেতৃদ্বয় আরও বলেন, দেশে ভোজ্যতেল উৎপাদনের ব্যবস্থা করতে হবে। তেল উৎপাদনের নতুন উৎস খুঁজে বের করে দেশে ভোজ্যতেল উৎপাদনের নতুন ব্যবস্থা করতে হবে। কৃষি বিভাগকে ঢেলে সাজালে কৃষকরা দেশে ভোজ্যতেলের কৃষিপণ্য উৎপাদন করতে সক্ষম হবেন। এতে পরনির্ভরশীলতা কমিয়ে দেশকে ভোজ্যতেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

লুটেরাদের স্বার্থে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২