নারায়ণগঞ্জ ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

দুই কিশোরীকে ধর্ষনের অভিযোগে ফতুল্লায় দুই যুবক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বেড়ানোর কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল (২৬) ও রাকিব (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর ও সদরের পৃথক দুটি স্থানে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সজল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খোপড়া গ্রামের খবির মজুমদারের ছেলে ও নারায়নগঞ্জ সদরের শহীদনগর এলাকার ২নং গলির আবুল কালামের ছেলে রাকিব।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ৩১ জানুয়ারী বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লার এলাকার ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীর বাসার সামনে থেকে গ্রেফতারকৃত দুই যুবক তাদেরকে ঘুরানোর কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তাদেরকে পৃথক পৃথক স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে।

দীঘ সময় আটক রাখার পর তার পরেরদিন (১লা ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে তাদেরকে ছেড়ে দেয়। এঘটনার পরদিন দুই পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এতে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরোদ্ধে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

দুই কিশোরীকে ধর্ষনের অভিযোগে ফতুল্লায় দুই যুবক গ্রেফতার

আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২