নারায়ণগঞ্জ ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ধর্ষক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সজীব (৩২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে মাধবদী থানার নোয়াকান্দী গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার এস আই আব্দুর রহমান জানান, অভিযুক্ত সজীব আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া গ্রামের জনৈক স্বামী পরিত্যাক্তা যুবতী (৩০) কে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন যাবত তার সাথে দৈহিক সম্পর্ক করে আসছিল। কিন্তু সম্প্রতি ওই যুবতী সজীবকে বিয়ের কথা বললে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সর্বশেষ ৫ জানুয়ারী সজীব ওই যুবতীর বাড়ীতে এসে বাড়ীতে অন্য কেউ না থাকার সুযোগে যুবতীর সাথে দৈহিক মেলা মেশা করতে চায়। এতে যুবতী রাজী না হলে সজীব তাকে জোর পূর্বক খাটে ফেলে ধর্ষণ করে।

এ ব্যাপারে ওই যুবতীর দায়ের করা ধর্ষণ মামলার প্রেক্ষিতে সজীবকে বৃহষ্পতিবার রাতে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষককে কোর্টে চালান করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২