নারায়ণগঞ্জ ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে বিয়ে করতে অস্বীকার, প্রেমিকার আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :  আড়াইহাজারে বিয়ে না করায় প্রেমিকের সাথে অভিমান করে সাথী (১৫) নামের এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। অপর দিকে নিহতের পরিবার দাবী করে বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক হৃদয় তাকে বিষপ্রয়োগ করে হত্যা করেছে। রোববার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক হৃদয় ( ২২) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াপাড়া গ্রামের সাথী আক্তার (১৫) কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত দুই বছর যাবত তার প্রেম ছিল পাশের বাড়ীর কমু শেখের বখাটে ছেলে হৃদয়ের সঙ্গে। ঘটনার সময় সাথী আক্তার প্রেমিকের বাড়ীতে যায় এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয় । প্রেমিক হৃদয় বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে।

নিহতের মা নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিয়ের কথা তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন তাকে জোর পূর্বক বিষাক্ত দ্রব্য (কেড়ির ট্যাবলেট ) খাওয়ায়। এ সংবাদ পেয়ে সাথী আক্তারের বাড়ীর লোকজন তাকে আহত অবস্থায় প্রেমিকের বাড়ী থেকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা যাওয়ার পথে সাথী আক্তার মারা যায়। নিহতের পিতার নাম ইয়াজুল ।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়েরর করা হয়েছে । ময়না তদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে বিয়ে করতে অস্বীকার, প্রেমিকার আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২