নারায়ণগঞ্জ ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

রোববার আড়াইহাজারে ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

আগামী কাল রোববার আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪১১ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮ জন, মেম্বার প্রার্থী ৩২২ জন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৮১ জন।
১০টি ইউনিয়নের মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে ৬ জন। এরা হলেন দুপ্তারায় নাজমুল ইসলাম, ফতেপুরে আবু তালেব মোল্লা, হাইজাদীতে আলী হোসেন, ব্রাক্ষন্দী লাক মিয়া , বিশনন্দীতে সিরাজুল ইসলাম সিরাজ ও মাহমুদপুরে আমান উল্লাহ আমান। আর নির্বাচন হচ্ছে ৪টি ইউনিয়নে।

এই গুলো হলো কালাপাহাড়িয়া, উচিৎপুরা, সাতগ্রাম ও খাগকান্দা। এই সকল ইউনিয়নে মোট ৮ জন প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন কালাপাহাড়িয়া সাইফুল ইসলাম স্বপন (নৌকা), ফাইজুল হক ডালিম (আনারস), সাতগ্রামে ওয়াদুদ মাহমুদ( নৌকা) ও মিয়া মোহাম্মদ সেলিম (আনারস), উচিৎপুরায় ইসামাইল হোসেন (নৌকা), আলমগীর হোসেন (আনারস) , খাগকান্দায় আরিফুল ইসলাম( নৌকা ) ও নজরুল ইসলাম (আনারস) । নৌকার বিপরীতে সবাই স্বতন্ত্র প্রার্থী।

জানা গেছে, আড়াইহাজার উপজেলায় এ মুহূর্তে চলছে ১০ টি ইউনিয়ন পরিষদের ভোটকে কেন্দ্র করে নির্বাচনী উৎসব। প্রতিটি গ্রামে এখন চলছে নির্বাচনী উৎসব। প্রাণের টানে জেগে উঠেছে গ্রামের মানুষ। চেয়ারম্যান , মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার মিলে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৫০১ জন প্রার্থী। সবকিছু ছাপিয়ে আড়াইহাজার উপজেলার সর্বত্র ফুটে উঠেছে নির্বাচনী উৎসব। এদিকে ভোটারদের মাঝে সুষ্ঠ নির্বাচন নিয়ে রয়েছে শংকা। স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠ নির্বাচনের দাবী জানান।

শীত আর কুয়াশা উপেক্ষা করে নানান প্রতিশ্রুতির মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। তবে প্রার্থীদের প্রতিশ্রুতিতে না ভুলে যোগ্যতা ও সততা দেখে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। রাস্তাঘাটে, হাটেবাজারে, প্রার্থীদের মিছিল মিটিং ও গণসংযোগের চিত্র চোখে পড়ে। একজন মেম্বার প্রার্থী সকলকে চা পান করিয়ে গেলেনতো, আবার আসে চেয়ারম্যান প্রার্থী। আবার চায়ের কাপে ঝড় উঠে। গ্রামের চায়ের দোকানগুলো বেশ জমজমাট। শুক্রবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচারনা।

আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন সকলের সহযোগীতা চেয়ে গণমাধ্যমকে জানান, আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক। সবকিছু ভালভাবে সম্পন্ন হলেই আমাদের পরিশ্রমের সার্থকতা আসবে। সবাই খুব হেল্পফুল। আমাদের কাজ হচ্ছে জনগণকে সাহায্য করা,সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে তার পছন্দের প্রার্থীকে, ভোট দিতে পারেন তার ব্যবস্থা করবে প্রশাসন। যেসব ইউনিয়ন থেকে বিশৃঙ্খলার খবর আসছে,সেখানে আমাদের বিশেষ নজর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

রোববার আড়াইহাজারে ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১