নারায়ণগঞ্জ ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ আহত-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার আড়াইজার পৌরসভার লাখুপুড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাযায়, দীর্ঘদিন যাবত লাখুপুড়া গ্রামের মোহসিন এবং আবুল হোসেনের মধ্যে জমি দখল নিয়ে বিরোধ চলছিল । বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়ে লাখুপুড়া পাকা রাস্তার উপর তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। সে সময় আড়াইহাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ নুরুল হক নসিমন যোগে বাড়ি যাচ্ছিলেন। মহাসিন এবং আবুল হোসেনের বাকবিতন্ডা দেখে নসিমুন থেকে নেমে তিনি ঝগড়া থামাতে যান। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে নুরুল হক (৫৩), সাদ্দাম (২৭), সাহাদাত (২৫) আহত হন। নুরুল হককে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহত নুরুল হকের স্বজনরা জানান, ঝগড়া থামাতে গেলে আবুল হোসেনের লোকজন তাকে পিটিয়ে গুরতর আহত করেন। নুরুল হকের আহতের সংবাদ শুনে এলাকার বিক্ষুব্ধ লোকজন এসে আবুল হোসেনের বাড়িতে ভাংচুর চালায়।

আবুল হোসেন জানান, মোহাসিনের প্রায় ৪০/৫০ লোক এসে আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান ফটকের ষ্টিলের গেট সহ রড,সিমিন্ট, ঘরের দরজা,খাট, পানির মটার লুটে নিয়ে যায়। এবং বাড়ির চতুর পাশে লাগানো ফলের বেশ কিছু চারা ভেঙ্গে ফেলে ।

এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস,আই আরিফ জানান, এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ আহত-৩

আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১