নারায়ণগঞ্জ ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সাইনবোর্ডে বেপরোয়া চাঁদাবাজি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজদের কাছে জিম্মি বিভিন্ন পরিবহন শ্রমিক ও ফুটপাত ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ বক্সের পাশেই প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে। রহস্যজনক কারণে পুলিশ নিরব ভূমিকা পালন করছে। ফলে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। শুধু মহাসড়কের উত্তর পাশে ইজিবাইক ও ফুটপাত থেকেই আদায় হচ্ছে মাসে ৪ লক্ষাধিক টাকা চাঁদা।

জানা গেছে, সাইনবোর্ড ডগাই সড়কের মোড়ে ইজিবাইক স্ট্যান্ডের প্রতিটি গাড়ি থেকে দৈনিক ৬০ টাকা করে চাঁদা আদায় করছে কবির ও রেজা ভূঁইয়া নামে দুইজন। এই স্ট্যান্ডে শতাধিক ইজিবাইক চলাচল করছে। সে হিসাবে চাঁদা আদায় হচ্ছে দৈনিক ৬ হাজার টাকার অধিক। যা মাসে দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার টাকার বেশি। একই সড়কের দুই পাশে সরকারি জমি দখল করে শতাধিক ফুটপাত দোকান বসিয়ে চাঁদা আদায় করা হচ্ছে দৈনিক ৫০ টাকা করে। পরিসংখ্যান মতে মাসে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকার অধিক। এসব দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দৈনিক আদায় করা হচ্ছে ৫০ টাকা করে। সব মিলিয়ে মাসে চাঁদা আদায় করা হচ্ছে প্রায় ৪ লক্ষাধিক টাকা। কবির ও রেজা ভূঁইয়ার নিয়োজিত মজনু নামে এক লোক আদায় করছে চাঁদা। এই মজনুকে চাঁদাবাজির অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। কিছুদিন জেলহাজত বাস করে জামিনে বের হয়ে আবার শুরু করে চাঁদা আদায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইজিবাইক চালক জানান, কবির ও রেজা ভূুঁইয়া সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তার পাশে দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রন করছেন চাঁদাবাজি। তাদের চাঁদা না দিলে মারধরের শিকার হতে হয়।

এবিষয়ে কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ইজিবাইক থেকে ৬০ টাকা করে নেওয়া সত্যতা স্বীকার করেন। তবে দোকানপাট থেকে কোন চাঁদা নেয়নি। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই চাঁদা নিচ্ছেন বলে জানায় কবির।

সাইনবোর্ড দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান বলেন, চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। যদি কেহ চাঁদাবাজি করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সাইনবোর্ডে বেপরোয়া চাঁদাবাজি

আপডেট সময় : ০৯:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১