নারায়ণগঞ্জ ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

কালাপাহাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বামী কাজম আলী(৬৫) পিতা মৃত:আনছর আলী এবং স্ত্রী জমেলা পিতা মৃত:কালাই মিয়া। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

জানা যায়, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করে। এদিকে একসাথে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিহতের বাড়িতে কান্নার রোল চলছে। বিপুল সংখ্যক জনগণ নিহতদের লাশ একনজর দেখতে ভিড় করছেন। সবার চোখে মুখে কান্নার ছাপ। পরিবারের এক ছেলে সৌদিআরবে প্রবাসী হিসেবে কোনোমতে টিকে আছে আর এক ছেলে ঢাকা কাজ করে।
রাজমিস্ত্রী আলামিন এর ভাষ্য মতে, তারা কাজে এসে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে নিহতের নাতিকে বলে নদীর পাড়ে মটর রাখা রয়েছে টিউবওয়েলের পাশে সুইচ দিতে কিন্তু সুইচ অন করা থাকলে ও পানি না উঠলে নদীর পাড়ে গিয়ে দেখে তাদের লাশ পড়ে আছে। তখন রাজমিস্ত্রী এই অবস্থা দেখে পার্শ্ববর্তী চা দোকানের লোকজনকে ডেকে এনে লাশ উদ্ধার করে।

এদিকে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন।সাব-ইন্সপেক্টর সাদ্দাম হোসেন খান এর নেতৃত্বে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কালাপাহাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১