নারায়ণগঞ্জ ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের মজিবুর রহমান সভাপতির দায়িত্ব নিয়েই শিক্ষার মান উন্নয়নের তাগিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়েই শিক্ষার মান উন্নয়নের তাগিদ দিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বিএসসি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় সাংসদ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথভাবে পালন করব। এ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করেছি। ক্লান্তি লগ্ন সময়ে আবারও এই স্কুলের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমার প্রথম কাজ হবে এই স্কুলের শিক্ষার মান উন্নয়ন করা। পাশাপাশি আমি যেন স্কুলের উন্নয়নে ভুমিকা রাখতে পারি সে জন্য সকলের সহযোগিতা চান তিনি। বৃহস্পতিবার (২ মে) সকালে স্কুল হলরুমে আয়োজিত নবাগত এতহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, অত্র স্কুলের সাবেক সভাপতি আব্দুর রহিম মেম্বার, নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক, দাতা সদস্য আবুল কালাম আজাদ, দাতা সদস্য মো. ইসহাক মিয়া, দাতা সদস্য জালাল উদ্দিন, দাতা সদস্য মো. মহিউদ্দিন আহমেদ, দাতা সদস্য আহমেদ ইকবাল হোসেন, প্রকৌশলী আহসান উল্ল্যাহ, আনন্দ লোক উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মেম্বার, মো. জাহাঙ্গীর আলম, মো. ইকবাল হোসেন, মজিব ফ্যাশনের এমডি মাহমুদুর রহমান, মজিব ফ্যাশনের পরিচালক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা হুমায়ুন কবির, বাজুস সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি ওমর ফারুক রানা, প্রকৌশলী ইয়াছিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমূখ। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব আমি এই স্কুলটাকে ডিজিটালাইজেশন করবো। প্রতিটা ক্লাসরুম ও স্কুলের আশপাশ এলাকা সিটিসিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে। স্কুলের আশেপাশে কোন ইভটিজিংকারীকে থাকতে পারবে না। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, আপনারা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার মান উন্নয়নে ভালো ভূমিকা পালন করার তাগিদ দেন। আজকে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত সকলেরই একটাই প্রচেষ্টা কিভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে উন্নয়নের জোয়ারে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীই না যারা আমাদের স্বাধীনতা চায় নাই আমাদের শত্রু দেশও আজ আমাদের এগিয়ে যাওয়ার প্রশংসা করে। কিভাবে বাংলাদেশ এগিয়ে গেল তা দেখে আজ তারা প্রশংসা করছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বিএসসি মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের এক নং সদস্য ও প্যানেল চেয়ারম্যান, সানারপাড় রওশনারা ডিগ্রী কলেজ গবর্নিং বডির চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন শিক্ষক মো. কামাল হোসেন ও মো. আরিফুজ্জামান, কোরআন তেলোয়াত করে মাওলানা মো. জসিম উদ্দিন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের মজিবুর রহমান সভাপতির দায়িত্ব নিয়েই শিক্ষার মান উন্নয়নের তাগিদ

আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪