নারায়ণগঞ্জ ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কাঁচপুরে সাংবাদিক   আব্দুল আলীমের উপর দূর্বৃত্তদের হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ  প্রতিনিধি : নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলীমের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল আলীম গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ড মোড়ের পূর্ব পাশে ওভারব্রীজের নিচে এ ঘটনাটি ঘটে। এসময় আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলাকারীরা হচ্ছে, সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার সুনিল (৪০), মৃত সমুর উদ্দিনের ছেলে রিয়াজ মেম্বার (৪৮), পশ্চিম বেহাকৈর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে সহিন (৪৪) সহ আরো অজ্ঞাত ১০/১২ জন।
আব্দুল আলীম জানায়, রাতে আমি রূপগঞ্জ থেকে পেশাগত কাজ শেষ করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ আমার বাসায় ফিরছিলাম। পথিমধ্যে আমি ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ওভারব্রিজের নিচে আসলে সুনিল স্বর্নকার, রিয়াজ মেম্বার ও সহিনের নেতৃত্বে আরো ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আমার উপর হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হই। আশপাশের লোকজন আমার ডাক চিৎকারে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
কেন হামলা করেছে জানতে চাইলে আলীম জানায়, সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে সুনিল স্বর্নকারের একটি দোকান রয়েছে। ওই এলাকায় একজন পাগল ছিল। অনেক দিন পূর্বে সুনিল স্বর্নকার ওই পাগলকে থাপ্পর মেরে পুকুরে ফেলে দেয়। এতে পাগলটির মৃত্যু হয়। পরে পুলিশ পুকুর থেকে পাগলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে তদন্তে পুলিশ সুনিল কর্মকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। আর এ বিষয়টি নিয়ে স্থানীয় অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেই থেকে আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে আমাকে মারা জন্য সে সুযোগ খুজছিলো। রাতে কাঁচপুর দিয়ে বাসায় ফেরার পথে সে লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কাঁচপুরে সাংবাদিক   আব্দুল আলীমের উপর দূর্বৃত্তদের হামলা

আপডেট সময় : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১