নারায়ণগঞ্জ ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি অভিযোগেও প্রতিকার নেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার হচ্ছেনা। ফলে বেপরোয়া হয়েছে উঠেছে চাঁদাবাজরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিহরাগত কিছু মাস্তান জেলার ভিতরে বিভিন্ন স্ট্যান্ডে অবস্থান করে ছাত্রলীগ ও যুবলীগের নাম ভাঙিয়ে পরিবহন থেকে জোর করে চাঁদা আদায় করছে। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। চাঁদা দিতে অস্বীকার করলে শ্রমিকদের মারধর করা হয়। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে যেকোন সময় জেলায় সড়ক পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। তার আগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং-ঢাকা-২৩০২) এর সভাপতি মো: সেলিম ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা চাঁদাবাজির বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ জানায়। সে অভিযোগে উল্লেখ করা হয়, রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় বহিরাগত মাস্তান মোহাম্মদ আলীগং, গাউছিয়ায় মো: রতনগং, গোলাকন্দায় মো: সবুজগংরা চাঁদাবাজি করছে। দীর্ঘদিন ধরে এসব চাঁদাবাজ চক্র পরিবহন শ্রমিকদের জিম্মি করে রেখেছে। তাদেরকে চাঁদা না দিলে হুমকি ধমকিসহ বিভিন্ন ভাবে হয়রানী করে থাকে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা ক্ষোভের সাথে জানান, চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেনা মুক্তিযোদ্ধাদের গাড়িও। তাই পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শ্রমিক নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি অভিযোগেও প্রতিকার নেই

আপডেট সময় : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১