নারায়ণগঞ্জ ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে দিন দুপরে কয়েক রাউন্ড গুলি করে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী। এসময় গুলিবিদ্ধ হয়েছে এক পথচারী। গতকাল শনিবার দুপুর দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় পিডিকে সিএনজি পাম্পের সামনে এঘটনা ঘটে।

আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ঢাকা মতিঝিল এলাকার একটি এক্সেন্স থেকে ২৫ লাখ টাকা তুলে তার চাচাত ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা দেই। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছলে চারটি মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী আমাকে ঘেরাউ করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা আমাকে ধরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় আমি চিৎকার করলে একজন মোটরসাইকেল আরোহী পথচারী এগিয়ে আসলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই পথচারীর হাঠুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা জায়নি।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ও ওসি তদন্ত সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে ওসি মশিউর রহমান জানান, ছিনিয়ে নেওয়া চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। টাকা ও ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে। কোথায় থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তদন্তের স্বার্থে তিনি তা জানাতে চাননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১