নারায়ণগঞ্জ ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত পুলিশ-গুলাগুলি, পুলিশসহ আহত ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে । এই সময় এক পুলিশ গুলিবিদ্বসহ আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার রাত পোনে ১টায় উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোপালদী তদন্ত কেন্দ্রের এ এস আই সোহরাব হোসেন ডাকাতের গুলিতে আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পোনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পীড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সাথে ৩টি দোকানে হানা দেয়। এই সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশে-পাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ^াস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
গোপালদী বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মত পুলিশ না আসলে আরো বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরণের কোন বিপদ হয়নি। তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে । এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আহতরা হলো পুলিশের এ এস আই সোহরাব (৩৫) গুলিবিদ্ধ, ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশকে ঢাকা মেডিকেল চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ডাকাত পুলিশ-গুলাগুলি, পুলিশসহ আহত ৫

আপডেট সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১