নারায়ণগঞ্জ ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫

সানারপাড়ে হাইব্রিডের রাজত্ব সওজের জায়গায় দোকান বসিয়ে চাঁদাবাজি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে সওজের জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে বিভিন্ন দোকানপাট। তার মধ্যে পাঁচটি রয়েছে বাঁশের দোকান। বিএনপি ছেড়ে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী স্থানীয় বিতর্কিত এক নেতাকে ম্যানেজ করে এসব দোকান গড়ে তুলা হয়েছে। রহস্যজনক কারণে দেখেও না দেখার ভান করছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরপাশে সানারপাড় ফুটওভার ব্রিজের পশ্চিমে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জলাশয় ভরাট করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়েছে। এসব দোকানের মধ্যে পাঁচটি বাশেঁর ও বাকীগুলো হোটেল, চা পানের দোকান। এসব দোকান গড়ে তুলায় পানি চলাচলে বিঘœ ঘটছে। ফলে আশপাশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে এলাকবাসীর অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাশেঁর দোকান মালিক জানান, অগ্রিম ২ লাখ ও দৈনিক তিনশ টাকায় ভাড়া দিয়ে দোকান চালাচ্ছেন। স্থানীয় মহিউদ্দিন আহমেদ মোল্লা, তোফায়েল হোসেন ও জসিম ওরফে কিলার জসিম এসব দোকান বসার অনুমতি দিয়ে একটি কাবের নামে ভাড়া আদায় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহমেদ মোল্লা ছিলেন নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা হয়। তখন পুলিশী হয়রানী থেকে নিজের পিঠ বাঁচাতে গত ২০১৮ সালের অক্টোবর মাসে দল থেকে পদত্যাগ করে নিজের বাসায় সাংবাদিক সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন। পরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে প্রবেশ করে বনে যায় আওয়ামীলীগ নেতা। তোফায়েল আহমেদ যুবলীগ নেতা পরিচয় দিলেও তার দলীয় কোন পদনেই। পরিবহন চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত। আর জসিম একজন বিতর্কিত লোক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এবিষয়ে মহিউদ্দিন মোল্লার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এসব দোকানপাট বসানো ও ভাড়া আদায়ের কথা অস্বীকার করেন। যারা এসব অভিযোগ করছে তাদের উপর আল্লাহর গজব পরবে বলে দু:খ প্রকাশ করেন। তবে তোফায়েল ও কিলার জসিম এসব দোকান বসিয়েছে বলে জানান।

তোফায়েল এর কাছে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত নাম্বারে একাধিক বার ফোন করা হলে রিং হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, আমি এসব বিষয়ে কিছু জানি না। কে বা কারা এসব দোকানপাট বসিয়ে ভাড়া আদায় করছে তা আমার জানা নেই। সরকারি জায়গায় অবৈধ ভাবে কেহ দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, কিছু দিন আগে আমরা উচ্ছেদ অভিযান করেছি। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি দোকানপাট সরিয়ে নিতে। না নিলে কিছুদিনের মধ্যেই আবার উচ্ছেদ অভিযান করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সানারপাড়ে হাইব্রিডের রাজত্ব সওজের জায়গায় দোকান বসিয়ে চাঁদাবাজি

আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১