নারায়ণগঞ্জ ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা আফজাল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আফজাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে নিমাইকাশারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফজাল হোসেন হেফাজতে ইসলামের নাশতায় দায়ের করা দুইটি মামলার এজাহার নামীয় আসামি।
গ্রেপ্তার আফজাল হোসেন নিমাইকাশারী এলাকার লিল মিয়ার ছেলে। তিনি নাসিক তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
র‌্যাবের মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফজাল হোসেনকে গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাংরোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। আফজাল হোসেন মামলার অন্যতম এজাহার নামীয় আসামী। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকার আমলে নিমাইকাশারী এলাকায় আফজালের দাপট ছিল আকাশ ছোঁয়া। চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্ম করে লাখ লাখ টাকার মালিক বনেছে এই আফজাল। তার অত্যাচারে এলাকাবাসী ছিল অতিষ্ট। বিভিন্ন সময়ে বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২ হাজার ৬ সালে হেফাজতে ইসলামের অন্দোলনেও আফজালের সক্রিয় অংশ গ্রহণ ছিল বলে জানা গেছে। চলতি বছরের গত ২৮ মার্চ মাদানীনগর ও মৌচাক এলাকায় হেফাজতের তান্ডবে আফজালের ইন্দন ও অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা আফজাল গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১