নারায়ণগঞ্জ ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

লকডাউন অমান্য করে বিশনন্দি ফেরী ঘাটে চলছে সবধরনের যানবাহন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
 আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে আড়াইহাজারে বিশনন্দি ফেরী ঘাটে নির্বিঘ্নে চলছে সকল ধরনের যানবাহন। ইজারাদার প্রভাব খাটিয়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রাইভেট কার, সিএনজি,মাইক্রো,হায়েজসহ বিভিন্ন ধরনের যানবাহন অতিরিক্ত যাত্রী নিয়ে ফেরী দিয়ে চলাচল করতে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি বাড়াতে স্থানীয়রা দাবি জানান। নয়তো স্বাস্থ্য বিধি না মানায় করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন জানান,এ্যাম্বুলেন্স, জরুরি পন্য, বিদেশফেরত যাত্রী ছাড়া সরকার ঘোষিত কঠোর লকডাউনে সড়ক,রেল, নৌপথে গণপরিবহন ও সকল যান চলাচল বন্ধ থাকবে। এবিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে বিশনন্দি ফেরী ঘাটে সকল ধরনের যানবাহনে অতিরিক্ত যাত্রী নিয়ে সচল রাখতে দেখা গেছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে, ঈদের তৃতীয় দিনেও আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে উঠতি বয়সী তরুণ তরুণীরা ডিজে পার্টিতে মেতেছে। এমনকি উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে ছেলে মেয়েরা দলবেঁধে ঘুরতে দেখা গেছে। করোনার অতিমারি পরিস্থিতিতে কঠোর লকডাউনের মধ্যে এমন পার্টি ও দলবেঁধে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে কিভাবে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দিনব্যাপী চলে এসব ডিজে পার্টি। অভিযোগ রয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত এসব পার্টিতে নারী ড্যান্সারদেরকেও নাচগান করতে দেখা গেছে। ছোট ছোট ট্রলারে এসব পার্টির আড়ালে অশ্লীলতা চলে বলেও স্থানীয়রা জানান।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

লকডাউন অমান্য করে বিশনন্দি ফেরী ঘাটে চলছে সবধরনের যানবাহন

আপডেট সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১