নারায়ণগঞ্জ ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আড়াইহাজারে করোনা প্রতিরোধে পুলিশের প্রচারনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

করোনা প্রতিরোধে মসজিদে মসজিদে প্রচারনা চালাচ্ছে আড়াইহাজার থানা পুলিশ। থানা পুলিশ বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে শুক্রবার জুমআর নামাজের সময় আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারনাকালে ওসি মো: আনিচুর রহমান মোল্লা বলেন, করোনার সংক্রমণ ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধোবেন। জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেটা মসজিদেও মানবেন। বলাতো যায় না কার সাথে জীবাণু ঘুরছে। আপনারা গ্রামগঞ্জের মানুষ অযথা হাটবাজারে আড্ডা দিতে যাবেন না।

ওসি আনিচুর রহমান আরো বলেন, হাটে বাজারে ভিড় এড়িয়ে চলবেন। সামনে ঈদ। ভুলে কারো সাথে কোলাকুলি করবেন না ও হাত মেলাবেন না। মনে রাখবেন সরকারী বিধি-নিষেধ মেনে না চললে গ্রেফতার ও জরিমানার সম্মুখীন হতে হবে। তাছাড়া ও উপজেলার ১৫ টি মসজিদে এই প্রচারনা পরিচালনা করেন পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

আড়াইহাজারে করোনা প্রতিরোধে পুলিশের প্রচারনা

আপডেট সময় : ০৮:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১