নারায়ণগঞ্জ ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আড়াইহাজারে অপহরণের পর নির্যাতন করে হত্যা , ৩ আসামী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনায় ৩ আসামীকে আটক করেছে পুলিশ। রোববার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো এজাহার নামীয় আসামী উপজেলার হাইজাদী ইউনিয়নের গ্রামের মোজাম্মেলের ছেলে এনামুল (২২), একই গ্রামের শফিকুলের ছেলে ফেরদৌস( ১৯) ও সন্দেহ ভাজন আসামী উপজেলা দক্ষিণ পাড়া গ্রামের দিল মোহাম্মদ (২৭)।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, প্রথমে সোনারগাঁয়ের তালতলা থেকে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। তার স্বাীকারোক্তি মোতাবেক নরসিংদী থেকে এনামুল ও নিজ বাড়ি উপজেলার দক্ষিণপাড়া থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

নিহত ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে (৪২)। সে চাল ব্যবসায়ী। নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, গত মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

ওসি আরো জানান, এই ঘটনায় জড়িত বাকীদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

আড়াইহাজারে অপহরণের পর নির্যাতন করে হত্যা , ৩ আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১