নারায়ণগঞ্জ ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

লকডাউনের তৃতীয় দিনে ও কঠোর অবস্থানে আড়াইহাজার প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান:  সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনে ও কঠোর অবস্থানে রয়েছে আড়াইহাজার উপজেলা প্রশাসন।বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হলেই প্রশাসনের কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে এসকল মানুষের।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এর নেতৃত্বে দিনব্যাপী আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই রাস্তায় বের হওয়া বেশ কিছু যানবাহন ও ফিরিয়ে দিতে দেখা যায়।

আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভা বাজার, মারুয়াদি, প্রভাকরদি, বালিয়াপাড়া, ফতেপুর, বিশনন্দি ও গোপালদী পৌরসভার বিভিন্ন স্থানে (COVID-19) করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এদিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন জনপদ কালাপাহাড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাজারে ইউনিয়নস্থ পুলিশ তদন্ত কেন্দ্রের লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। সীমিত করা হয় যানচলাচল এবং জনসমাগম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, আমরা পুরো উপজেলায় অভিযান চালিয়েছি। লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর ভাবে অবস্থান নিয়েছেন। তিনি সকলকে লকডাউন কালীন সরকার আরোপিত বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। অপর দিকে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এদিকে সরেজমিনে আড়াইহাজার সদর বাজারে দেখা গেছে প্রশাসন কঠোর থাকায় লোকজন খুব কম বাহির হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লকডাউনের তৃতীয় দিনে ও কঠোর অবস্থানে আড়াইহাজার প্রশাসন

আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১