নারায়ণগঞ্জ ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

আড়াইহাজারের সোহাগ হোসেন আবারও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত”

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৭৬৮ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ জেলায় এ বছর শুদ্ধাচার চর্চা ও সার্বিক কর্মতৎপরতায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী
অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেলেন আড়াইহাজার উপজেলার উপজেলা
নির্বাহী অফিসার জনাব মোঃ সোহাগ হোসেন । এ উপলক্ষ্যে ৩০ জুন ২০২১ তারিখে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় জেলা প্রশাসক
জনাব মোস্তাইন বিল্লাহ উপজেলা নির্বাহী অফিসার আড়াইহাজার কে সম্মানসূচক
ক্রেস্ট ও সনদ প্রদান করেন। প্রসংগত, তিনি বিগত আড়াই বছর ধরে এ উপজেলায়
স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত সকল অংশীজনের সাথে সমন্বয় করে সরকার কর্তৃক
গৃহীত সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নসহ জনগণকে সেবা প্রদান করে
আসছেন।

এ সময় তিনি করোনা মোকাবেলায় সামগ্রিক কার্যক্রমের সমন্বয় সাধন ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের নিকট পৌঁছে দেয়ার ক্ষেত্রে রেখেছেন অগ্রণী ভূমিকা। মানসন্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রণয়ন করেছেন সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সমন্বিত পাঠ পরিকল্পনা,
৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকাল বিষয়ক কাউন্সেলিং সেন্টার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে, কিশোরীদের বিশেষ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনে উপজেলার ৩৬ হাজার কিশোরীদের মধ্যে বিতরণ করা হয়েছে স্যানেটারি ন্যাপকিন, নিরাপদ সড়ক আড়াইহাজার বাস্তবায়নে উপজেলার সকল ড্রাইভারদের দিয়েছেন যথাযথ প্রশিক্ষণসহ শিক্ষাণবীশ ড্রাইভিং লাইসেন্স ।
উল্লেখ্য যে তিনি গত বছরও সার্বিক কর্মতৎপরতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

আড়াইহাজারের সোহাগ হোসেন আবারও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত”

আপডেট সময় : ০১:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১