নারায়ণগঞ্জ ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

করোনায় আক্রান্ত হয়ে শিক্ষা অফিসার ফজলুল হকের ইন্তেকাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক পরিবার শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর গত ২৩ জুন থেকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর মৃত্যুর খবরে কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে। মোহাম্মদ ফজলুল হক ২০১৬ সালের ১৭ নভেম্বর কিশোর গঞ্জ সদর উপজেলায় যোগদান করেন।

তিনি একজন মেধাবী, কর্মঠ ও সদালাপী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।
মরহুম মোহাম্মদ ফজলুল হকের নিজ জেলা পাবনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

করোনায় আক্রান্ত হয়ে শিক্ষা অফিসার ফজলুল হকের ইন্তেকাল

আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১