নারায়ণগঞ্জ ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবিতে স্বাশিপ এর স্মারকলিপি প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৬ জুন) উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ স্মারকলিপি দিয়েছেন।
শিক্ষক নেতৃবৃন্দ সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র কাছে স্মারকলিপি দেয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের ফলে দেশ ও দেশের মানুষের জন্য কি ধরনের সুবিধা বয়ে আনবে এবং মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখতে এবং জাতির জনকের প্রত্যাশিত সোনার বাংলা গড়তে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের পক্ষে যৌক্তিক মতামত তুলে ধরেন।

সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং এই বিষয়ে সংসদে এমনকি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাক্ষাত করে তাঁর পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, আসলে বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির কারণে আপনাদের দাবি দাওয়া পূরণ করা কিছুটা বিঘ্নিত হয়েছে। আপনাদের দাবির বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে কাজ করা হচ্ছে। তবে সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ একত্রে দাবি জানাতে পারলে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণ করা অনেকটাই সহজতর হতো।
শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করায় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাশিপ এর আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক হাসান আলমগীর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মানিক, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, স্কুল ও মাদ্রাসার প্রধান সহ বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবিতে স্বাশিপ এর স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১