নারায়ণগঞ্জ ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন হেলেনা জাহাঙ্গীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

উত্তাল মাহমুদঃ

কুমিল্লা-৫ (ব্রাক্ষণপাড়া-বুড়িচং) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর সিআইপি। শুক্রবার(৪ জুন) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

তিনটি আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে। আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। গত বুধবার রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন এবং ১৪ জুলাই নির্বাচন হবে। প্রতিক্রিয়ায় হেলেনা জাহাঙ্গীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার আইডল। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। বর্তমানে আমি মানুষের সেবামূলক কাজ করে আসছি এবং ভবিষতেও করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন হেলেনা জাহাঙ্গীর

আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১