নারায়ণগঞ্জ ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের মসজিদে মসজিদে ঈদের জামাত, করোনা থেকে মুক্তির দোয়া

সৈয়দ রিফাত আল রহমান : নিরাপদ শারীরিক দূরত্ব এবং করোনা ভাইরাস পরিস্থিতির জন্য সরকারি নির্দেশনা মোতাবেক অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মসজিদে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মে শুক্রবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এসব জামাতে মসজিদে আশে-পাশের এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মুসল্লিরা দু চোখের পানি ফেলে মহান স্রষ্টার কাছে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করেছেন।

এদিকে, আল্লামা ইকবাল রোড জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের ২টি জামাত অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লামা ইকবাল রোড জামে মসজিদে আশে–পাশের এলাকা থেকে মুসল্লিরা মসজিদে আসতে দেখা যায়। ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭ টার দিকে অনুষ্ঠিত হয় এবং ২য় জামাত সকাল ৯ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রথম জামাতে ইমামতি করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের ইমাম ও খতিব মো. রফিকুল ইসলাম আর দ্বিতীয় জামাতে ইমামতি করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের ছানি ইমাম কাম মুয়াজ্জিন সাহেব হাফেজ ক্বারী মোহাম্মদ মাজহারুল ইসলাম (মাছুম) ।

ঈদের জামায়াত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য পাশাপাশি দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়। মোনাজাতে যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়। এর আগে সকাল থেকেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য মসজিদে সব বয়সী মানুষের ঢল নামে। এ সময় সারিবদ্ধভাবে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেও দেখা যায়।

তাছাড়া এর আগে ফজরের নামাজের পর সকালে শহরের ডিআইটি জামে মসজিদ ও উকিলপাড়া জামে মসজিদে সুর্যোদয়ের পর পরই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের মসজিদে মসজিদে ঈদের জামাত, করোনা থেকে মুক্তির দোয়া

আপডেট সময় : ০২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১