নারায়ণগঞ্জ ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মোঃ জিয়াউর রহমান: আড়াইহাজারের ফেরীঘাটে ঘুরতে যাওয়ার সময় নছিমন উল্টে মো: নাঈম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালদী পৌর সভার ঢাকা- বিশনন্দী ফেরীঘাট সড়কের জালাকান্দী নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, নিহত নাঈম তার বন্ধুদের সাথে বিশনন্দী ফেরীঘাট এলাকায় ঘুরতে যাচ্ছিল। এই সময় জালাকান্দী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নাঈম গুরুতর আহত হয়। সহপাঠি ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ধারণক্ষমতার চেয়ে বেশি ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে নসিমন, অটোরিকশা,মিশুক নামক ক্ষুদ্র যানবাহনগুলো বক্সে উচ্চ আওয়াজে গান বাজনা বাজিয়ে বেপরোয়া চলাচল করতে। এতে করে আরো প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। এবিষয়ে সচেতন মহলের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১