নারায়ণগঞ্জ ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কিশোরীকে দিনের বেলায় মুখে গামছা পেছিয়ে গণধর্ষন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নোয়াখালী থেকে, অনুপ সিংহ : নোয়াখালীর সোনানাইমুড়ীতে কিশোরীকে মুখে গামছা পেছিয়ে দিনের বেলায় জোরপূর্বক ধান ক্ষেতে নিয়ে পালাক্রমে গণধর্ষন করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে।

সোনাইমুড়ী থানা পুলিশ রাতেই ভিকটিম কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৩ জনের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করে। যার নং-২৮।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বজরা গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আবু জাহেরের কিশোরী কণ্যা বিলকিছ আক্তার (১১) বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঐ গ্রামের আবুলের দোকানে মোবাইল কার্ড কিনতে যায়। দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব (২৩) তার গতি রোধ করে রাস্তায় দাঁড় করে রাখে। পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপা(২৮) এসে উভয়ে তার মুখে গামছা পেছিয়ে কাচারী স্কুলের পাশে নির্জনস্থান ধান ক্ষেতে নিয়ে যায়। একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) পাহারা দেয়। আর বখাটে আবদুর রব ও রিপা তাকে পালাক্রমে ধর্ষন করে।

পরে কিশোরী বাড়ীতে এসে বিষয়টি তার অভিভাবককে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ গিয়ে রাত ৮ টার দিকে ধর্ষিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা বাদ করে। বৃহস্পতিবার দিবাগত রাত্রেই কিশোরীর মা জহুরা বেগম বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে। এ ঘটনায় এখনো পর্যন্ত ধর্ষনকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। সোনাইমুড়ী থানার ওসি ও এ মামলার তদন্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করার জন্য ও জবানবন্দী দিতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কিশোরীকে দিনের বেলায় মুখে গামছা পেছিয়ে গণধর্ষন

আপডেট সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১