নারায়ণগঞ্জ ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের পাসপোর্ট নবায়নে সুখবর!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৪০১ বার পড়া হয়েছে

কামরুজ্জামান ( শাওন ) : প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের আবেদন জমা দিতে পারবেন। এক্ষেত্রে দিতে হবে না অতিরিক্ত কোনো ফি।

জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দীর্ঘ দেড় বছর পর এ সুবিধা চালু হওয়ায় খুশি প্রবাসীরাও।

গত দেড় বছর ধরে প্রবাসী সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট ফি’র চেয়ে ৫০ রিয়াল বেশি অর্থ জমা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে হতো সৌদি প্রবাসী বাংলাদেশিদের। এ ছাড়া প্রবাসী কার্ডের জন্য দিতে হতো অতিরিক্ত ৭০ রিয়াল। এ নিয়ে প্রবাসীদের মধ্যে এতদিন ব্যাপক ক্ষোভ ছিল।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে নতুন দায়িত্ব পাওয়া নাজমুল হক অবশেষে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলেন। নাজমুল হক জানান, পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের জন্য আবেদন করতে পারবেন তারা। এ জন্য কেবল সরকার নির্ধারিত ফি ছাড়া দিতে হবে না বাড়তি কোনো অর্থ।

তিনি বলেন, কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের জন্য আবেদন অনেক দিন ধরে বন্ধ আছে। এখানে থাকা অনেক প্রবাসী তাদের অসুবিধার কথা জানিয়েছেন। জানা গেছে, বাংলাদেশ কমিউনিটিতে এ নিয়ে অসন্তোষও ছিল। কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের আবেদন কেন্দ্র খুলে দেয়ার মাধ্যমে এটি দূর হবে আশা করি।

প্রবাসী বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব না দিয়ে দূতাবাস ও কনস্যুলেটে জনবল বাড়িয়ে সেবার পরিধি বাড়ানোর দাবি প্রবাসীদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের পাসপোর্ট নবায়নে সুখবর!

আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১