নারায়ণগঞ্জ ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার কিংবা হয়রানী না করতে সাবেক এক ছাত্রদল নেতার মধ্যস্থতায় অভিজাত রেষ্টুরেণ্টে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক অলিউল্লাহর বিরুদ্ধে। মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বৈঠকে। গত (১৪ নভেম্বর) শনিবার দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার কাচ্চি ভাই রেষ্টুরেণ্টের দ্বিতীয় তলায় এ বৈঠক হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
জানা গেছে, নাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, তার ছেলে ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ ও ব্যক্তিগত সহকারি মাসুদকে হত্যা মামলায় গ্রেপ্তার ও কোন ধরণের হয়রানী না করার লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরের মধ্যস্থতায় এ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলামের ব্যক্তিগত সহকারী মাসুদ। অথচ এ মাসুদ নিজেও হত্যা মামলার আসামি। গত আওয়ামী লীগ সরকার আমলে চাঁদাবাজি ও অন্যের জমি দখলসহ বিভিন্ন অন্যায় অপকর্ম করার অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা আনোয়ার ইসলাম, তার ছেলে ছাত্রলীগ নেতা ইলিয়াছ ও পিএস মাসুদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা মামলা হয়। ফলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি আনোয়ার ইসলামের পিএস মাসুদ এলাকায় ফিরে এসে ছাত্রদল নেতা আব্দুল কাদিরকে ম্যানেজ করে। আওয়ামী লীগের পতনের পর থেকেই ১ নং ওয়ার্ড এলাকায় আব্দুল কাদির প্রভাব বিস্তার করে। আব্দুল কাদিরের সঙ্গে সখ্যতা গড়ে তুলে উপ-পরিদর্শক অলিউল্লাহ চালিয়ে যাচ্ছেন গ্রেপ্তার বাণিজ্য।
এ বিষয়ে জানতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদিরকে একাধিকবার ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক অলিউল্লাহ বলেন, আমিসহ আরো দুজন পুলিশ বেশ কিছুদিন আগে এ হোটেলে খেতে গেয়েছিলাম। আমি মাসুদকে চিনিনা। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করতে অর্থ লেনদেনের অভিযোগ সঠিক নয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, আমি এ বিষয়ে অলিউল্লাহকে জিজ্ঞাসা করেছিলান। সে মাসুদ নামে কাউকে চিনেনা বলে জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

আপডেট সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬