নারায়ণগঞ্জ ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি বুধবারের ন্যায় আজ বুধবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দিন দিন এই গণশুনানি ভুক্তভোগী মানুষের আস্থার স্থানে পরিণত হচ্ছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ, নামজারি জটিলতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তি, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ ব্যক্তিগত নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অনেক অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “গণশুনানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সাথে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোনো মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে।জনবান্ধব জেলা প্রশাসন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত

আপডেট সময় : ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬