নারায়ণগঞ্জ ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ২০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে দু পক্ষের মধ্যে দু দফায় সংঘর্ষে একজন টেটাবিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যথাক্রমে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ওই গ্রামের মেম্বার লোকমান হোসেন ও আগামী নির্বাচনের সম্ভাব্য মেম্বার প্রার্থী জুলহাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল।

এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় লোকমান মেম্বারের লোকজন জুলহাসের পক্ষের এক ব্যাক্তিকে রাস্তায় পেয়ে মারপিট করে। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হতে গিয়েও স্থানীয়দের হস্তক্ষেপে তা হয়নি।

শনিবার সকালে জুলহাসের পক্ষের লোকজন ঐক্যবদ্ধ হয়ে লোকমান মেম্বারের লোকজনের উপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কামাল (৪৫) নামে একজন টেটা বিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়। টেটাবিদ্ধ কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আহতরা হচ্ছে কামাল (৪৫), জুলহাস (৪৫) রাসেল (২৪), ফারুক (২৩), রাকিব (২০), সজিব (১৮), মঞ্জু (৩১), সুজন (২৩) সেলিম (২৫) মস্তফা (৩০) শাহীন (৩৫) সোহাগ (৩৫) সুজন (২২) নাসির (২৬) সোলমান ( ৬০) সমলা (৭৫) রতন (১৮) মানিক (২০) প্রমুখ।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ২০

আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১