নারায়ণগঞ্জ ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারের তরুনলীগ নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুনলীগের সভাপতি  শফিকুল ইসলাম (৩৭) নামের  এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম  আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের  পুর্বকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে

এ ঘটনায় একই এলাকার  কদমিরচর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে বকুল মিয়া (৩৩) আহত হয়েছেন।আহত বকুল মিয়া কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি । তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানান, শফিকুল ও বকুল মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পোষ্টকামুরী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিকুলের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য বকুলকে ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনায় গোড়াই হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

এদিকে তরুনলীগ নেতা শফিকুল ইসলামের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবার ছাড়াও এলাকাবাসীর মাঝেও কষ্ট ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সাংসদ নজরুল ইসলাম বাবু সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। মামলার পক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারের তরুনলীগ নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১