নারায়ণগঞ্জ ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় নারী ক্রিকেট দলকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বাংলাদেশ নারী ক্রিকেট টিম, কোচ এবং বোর্ড কর্মকর্তাদের প্রতিও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশের নারীদের এই অর্জন অহংকার ও গৌরবের।

তারা বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় প্রমান হলো বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা বিশ্বের সাথে তালমিলিয়ে ক্রিকেটের মত জনপ্রিয় খেলায় নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে পেরেছে। যা আগামী দিনে নারীদের আরো বেশী অর্জনে উৎসাহিত করবে। আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করতে স্বক্ষম হবে।

নেতৃদ্বয় বলেন, টেস্ট স্ট্যাটাস পাওয়া নিঃসন্দেহে আমাদের নারী ক্রিকেটের জন্য আনন্দের ও গৌরবের সংবাদ। আর এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেটের পূর্ণতা হলো।

উল্লেখ্য, বৃহস্পতিবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও টেস্ট স্ট্যাটাস পেয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় নারী ক্রিকেট দলকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন

আপডেট সময় : ০২:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১